রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বগুড়ায় করোনায় ৪ জনের মৃত্যু, মাত্রা বেড়েছে সংক্রমণের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ২৮২ বার

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় নতুন করে আরো চারজন মারা গেছেন। তাদের পরিচয় জানানো হয়নি। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে। জেলায় সংক্রমণের মাত্রা বেড়েছে। একদিনেই আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। সোমবার তিনটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল আরটি পিসিআর ল্যাব, টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব ও ঢাকায় পাঠানো মোট ৬৯৩টি নমুনা পরীক্ষায় ১৩৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত দুই হাজার ৯১৮ জন। মারা গেছেন ৫২ জন এবং সুস্থ হয়েছেন ৫৭৪ জন।

বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডাঃ ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৭৩ জন সদরে, শেরপুরে ১৬ জন, শিবগঞ্জে তিনজন, সোনাতলায় ১৩ জন, গাবতলীতে ১৫ জন, শাজাহানপুরে সাতজন, ধুনটে চারজন, দুপচাচিঁয়ায় দু’জন, সারিয়াকান্দী, কাহালু ও আদমদিঘীতে একজন করে।

তিনি জানান, সোমবার পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ২২২টি এবং ফলাফল জানা গেছে ১৫ হাজার ৫৮৯টির। প্রায় তিন হাজার নমুনা পরীক্ষা জটে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com