রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রাজশাহীর দূর্গাপুরে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৮৪ বার

রাজশাহীর দুর্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও তার স্ত্রী। করোনায় আক্রান্ত ওই ইউপি চেয়ারম্যানের নাম আফসার আলী মোল্লা (৭০) ও স্ত্রী আইনুন নেসা (৫৫)।

তিনি উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বাড়ি গোপালপাড়া গ্রামে।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগ থেকে তাদের করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, রাজশাহী সিভিল সার্জন অফিস থেকে চেয়ারম্যান আফসার আলী ও তার স্ত্রীর করোনায় আক্রান্তের বিষয়টি জানানো হয়েছে। এরপর উপজেলা প্রশাসনের সহয়তায় হোম আইসোলেশনে রাখা হয়েছে।

প্রয়োজনে তাদের বাড়ি লকডাউন করা হবেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com