শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :

নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে।

আজ শনিবার সকালে রাবুপুরা এলাকার নগলা শ্রী পদম গ্রামে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মৃতরা হলেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), দুই ছেলে লাড্ডু (১১) ও সাক্ষাৎ (৩) এবং মেয়ে মিষ্টি (৭)।

স্থানীয় বাসিন্দা ও মহেশের মায়ের বরাতে পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে পরিবারের সদস্যরা নুডলস খেয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পর তাদের মৃত্যুর ঘটনা সামনে আসে। তবে নুডলস খাওয়ার সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে অ্যাম্বুলেন্সের পাশাপাশি খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদেরও ডাকা হয়। পুলিশের মাঠপর্যায়ের তদন্ত দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্য বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। এসব প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com