শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিশ্বে একদিনে শনাক্তের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৪০ বার

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কার বাস্তব রূপ দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় দিন দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৭ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এর আগে গেল ১৯ জুন ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৫৫ হাজার ২০৯ জন আক্রান্ত হয়েছিল। সেই রেকর্ড ভেঙে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আক্রান্ত হল ৫৭ হাজার ২৩৬ জন। তাতে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন।

এদিন দেশটির ফ্লোরিডায় সর্বোচ্চ ১০ হাজার ১০৯ জন আক্রান্ত হয়েছে। যা ওই রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। আগেরদিন সেখানে আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৫৬৩ জন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণ জনগোষ্ঠী, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com