রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনা আক্রান্ত হয়ে সাভারে শিক্ষকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ২৯৯ বার

সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নয়ন গিলবার্ট রোজারিও (৪৯) নামে এক শিক্ষক মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নয়ন গিলবার্ট রোজারিও ধরেন্ডা সেন্ট যোসেফস হাই স্কুল এন্ড কলেজের ইংরেজির সিনিয়র শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শান্ত রোজারিও জানান, গত ৬ জুন করোনায় আক্রান্ত হন বাবা। শরীরে অক্সিজেনের মাত্রা কমে ৮ জুন তাকে ভর্তি করা হয় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তী সময়ে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় তাকে দুই দফায় প্লাজমা থেরাপি দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী, এই নিয়ে কেবল সাভার উপজেলাতেই মারা গেছেন ২৮ জন। আর করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৮ জন।

মৃত্যুর আগ পর্যন্ত নয়ন গিলবার্ট রোজারিও ধরেন্ডা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি ধরেন্ডা মিশন তরুণ সংঘ ও সেন্ট ভিনসেণ্ট ক্লাব, রাজাসন এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

নয়ন গিলবার্ট রোজারিও ১৯৭১ সালের ২ অক্টোবর ধরেন্ডা মিশনের রাজাসন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ধরেন্ডা ধর্মপল্লীর সুশীল রোজারিও’র ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এবং অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এক শোকবার্তায় তিনি জানান, নয়ন গিলবার্ট রোজারিও ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছাড়াও ছিলেন সফল সংগঠক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com