বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

করোনায় সাবেক মেয়রের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২৭৫ বার

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র  ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হালিম উকিল করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। আব্দুল হালিম উকিল স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল হালিম উকিলের ছেলে ইয়াছিন আরাফাত প্রান্তিক। তিনি জানান, গত ২৫ জুন তার বাবার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বলেন, ‘আজ বাদ আছর সাবেক মেয়র আব্দুল হালিম উকিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাঢন করা হবে। জানাজা ও দাফন কার্যক্রম সামাজিক দূরত্ব মেনে যাতে করা হয় পুলিশ সে বিষয়টি লক্ষ্য রাখছে।’

কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর আব্দুল হালিম উকিল রাজনীতিতে জড়িয়ে পড়েন। তরুণ বয়সেই তিনি নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এ ছাড়াও নালিতাবাড়ীর পৌরসভার প্রথম চেয়ারম্যান ও পরবর্তী সময়ে মেয়র হিসেবে টানা দুবার সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতিতে তিনি প্রথমে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, পরে সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার পরবর্তী সময়ে সভাপতির দায়িত্ব পালন করেন।

আব্দুল হালিম উকিলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক শোক বার্তায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর- ২ আসনের সংসদ সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী আব্দুল হালিম উকিলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com