বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল, ফুলেল শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের

এবারের হজে কাবা ছোঁয়া যাবে না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩২৭ বার

করোনাভাইরাসে পুরো বিশ্ব বিপর্যস্ত। স্বাস্থ্য, অর্থনৈতিক, সামাজিক জীবনের পাশাপাশি ধর্মীয় জীবনের উপরেও প্রভাব ফেলেছে এই ভাইরাস। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন হজ সীমিত পরিসরে আয়োজনের কথা জানিয়েছিল সৌদি আরব। এবার জানাল, এ বছর হজে পবিত্র কাবা ছোঁয়া বা এতে চুমু খাওয়া যাবে না।

আজ সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবারের হজে বেশকিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার। এর মধ্যে রয়েছে- যদি কাউকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ মনে করা হয় তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই তাকে হজ পালন করতে দেওয়া হবে। তার আগে তাকে আলাদা বাড়িতে রাখা হবে এবং যাতায়াতও আলাদা করার ব্যবস্থা করা হবে।

কাবা শরীফে কর্মরত শ্রমিক ও হজ পালনকারীদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন করা হবে।

নামাজ পড়ার সময় নামাজিদের মুখে মাস্ক থাকতে হবে এবং একজন থেকে আরেকজনের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে। খাদ্য, পানি পান ও যানবাহন ব্যবহারেও স্বাস্থ্যবিধি মেনে চলার পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া গ্রান্ড মসজিদের কাবা বা কালো পাথর ছোঁয়া ও চুমু দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কাবা প্রদক্ষিণকালে সামাজিক দূরত্ব মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৯ জুলাই থেকে শুরু হয়ে হজ চলবে ২ আগস্ট পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com