রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনায় মারা গেলেন সিলেটের নার্স নাসিমা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২৯৮ বার

সিলেটে করোনায় মারা গেলেন সিনিয়র নার্স নাসিমা পারভীন। সোমবার সকালে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটে কাজ করতেন।
নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানিয়েছেন- করোনা আক্রান্ত হয়ে তিন দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। রোববার সকালে মারা যান।
তিনি জানান, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র নার্স ছিলেন নাসিমা পারভীন। করোনাকালীন সময়ে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রোগীদের সেবা দিতে গিয়ে সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন করোনায় আক্রান্ত হন।

করোনা আক্রান্ত হয়ে গত ২রা জুন তিনি শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন এবং ৩ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এদিকে নার্সিং কর্মকর্তা নাসিমা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com