রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কানাডার সুলতান নালিতাবাড়ীতে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ২৮২ বার

এই সুলতান ব্রুনাইয়েরও নয় ওমানেরও নয়। এই সুলতানের জন্ম বাংলাদেশে হলেও তার আদিবাস সুদূর কানাডায়। বর্তমান আবাস শেরপুরের নালিতাবাড়ীতে। তবে এটি কোনো মানব সুলতান নয়। কোরবানির জন্য লালন পালন করা সুলতান নামের একটি ষাড়। আড়াই বছর বয়সে এর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ও লম্বা ৯ ফুট। ওজন প্রায় ২৭ মণ। সুলতান নামের এই বিশাল ষাড় গরুটি দেখতে প্রায়ই বাড়িতে ভিড় করছেন উৎসুক ক্রেতা ও জনতা। সুলতানকে বিক্রি করতে মালিক রুহুল আমীন দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা।

রুহুল আমীনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামে। ঘরোয়া পরিবেশে লালনপালন করায় এই গরুটির নাম সখ করে রাখা হয়েছে সুলতান। গরুর মালিকের দাবি শেরপুর জেলায় এই সুলতানই সবচেয়ে বড় গরু। রুহুল আমীন জানান, তিনি নিজে পল্লী পশু চিকিৎসক হওয়ায় সুলতানকে পালন করা হচ্ছে স্বযত্নে। তা ছাড়া সুলতানকে গরমের সময় প্রতিদিন চারবার ও শীতের সময় দুবার গোসল করানো হয়। মালিকের অনুপস্থিতে সুলতানকে আদর-যতেœ রাখেন পরিবারের লোকজন। বিশেষ প্রয়োজনে বছরে দুই-তিনবার বাড়ির বাইরে বের করা হয়। নিয়মিত খাবার দেওয়া হয় খড়, ভুষি, ও বাজার থেকে কেনা উন্নত মানের পশুখাদ্য। তাতে প্রায় প্রতিদিন খরচ হয় ৩০০ থেকে ৪০০ টাকা।

ইতোমধ্যে কোরবানির ঈদ সামনে রেখে দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসা-যাওয়া শুরু করছেন। ওজনের ওপর ভিত্তি করে বর্তমান বাজারমূল্য ১৫ লাখ টাকা দাম পেলে সুলতানকে বিক্রি করবেন বলে জানান মালিক রুহুল আমীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com