রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি শিক্ষার্থীদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩২৭ বার

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দেশটি ছাড়তে হতে পারে বলে ঘোষণা দিয়েছে সেখানকার অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা। গতকাল সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনভিত্তিক পাঠদান চালু করবে সেসব প্রতিষ্ঠানে অধ্যায়নরত সব বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে।

আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির এমন ঘোষণার ফলে হাজার হাজার বিদেশি শিক্ষার্থী যারা যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে সেখানে বসবাস করছেন তারা শঙ্কায় পড়েছেন।

অভিবাসন বিভাগের এই সিদ্ধান্ত খুবই হতাশাজনক বলে জানিয়েছেন হার্ভার্ড কেনেডি স্কুলে অধ্যায়নরত ভ্যালোরিয়া ম্যান্ডিওলা নামের এক শিক্ষার্থী।

সিএনএনকে তিনি বলেন, ‘যদি আমাকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয় তাহলে আমি আমার দেশ মেক্সিকো যেতে পারবো। কিন্তু এখানে অনেক শিক্ষার্থীই আছেন যারা এই মুহূর্তে তাদের দেশে ফিরতে পারবেন না।’

করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু করেছে। উদাহরণস্বরুপ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদের সব কোর্স অনলাইনে পড়ানো শুরু করেছে। এমনকি সেখানকার আবাসিক শিক্ষার্থীদেরও অনলাইনে ক্লাস করতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো আকর্ষণীয় স্কলারশিপ দেওয়ার কারণে উচ্চ শিক্ষার জন্য বিশ্বের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা সেখানে যায়। যে দেশটি সারা বিশ্ব থেকে শিক্ষার্থীদের নিতো এখন তারাই দেশ ত্যাগ করতে বলছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com