শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ইউরোপে করোনায় ব্রিটেন সবচেয়ে খারাপ অবস্থায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩০৯ বার

করোনায় মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে ইউরোপে। পরিসংখ্যান জানাচ্ছে ইতোমধ্যেই সেখানে মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ২ লাখের গণ্ডি। মহাদেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৫১ হাজার ৬০৬ জনের।

সর্বশেষ প্রাপ্ত খবরে করোনার জেরে সারা বিশ্বে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে শুধুমাত্র ইউরোপেই সংখ্যাটা ২ লাখের বেশি। এই মহামারিতে ইউরোপ মহাদেশে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

ইউরোপে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ব্রিটেন। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪ হাজার ২৩৬ জনের। ইতালিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৮৬৯ জন। এখন পর্যন্ত ফ্রান্সের মৃতের সংখ্যা ২৯ হাজার ৯২০ জন ও স্পেনে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮৮ জনের।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়ে এই ভাইরাসের জেরে বিশ্বব্যাপী কমপক্ষে ৫ লাখ ৩৮ হাজার ৪১৮ জন মানুষ মারা গিয়েছেন। মোট ১৯৬টি দেশ থেকে কমপক্ষে ১ কোটি ১৬ লাখ ১১ হাজারেরও মানুষ এই ভাইরাসের কবলে পড়েছেন।

সারা পৃথিবীতে আমেরিকায় করোনার জেরে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার জনেরও বেশি। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৪৮৭ জনের বেশি। ব্রিটেনে মৃত্যুর সংখ্যা ৪৪ হাজার ২৩৬ জনেরও বেশি। এরপরে রয়েছে ইতালি, সেখানে মৃত ছাড়িয়েছে ৩৪ হাজার ও মেক্সিকোতে মৃতের সংখ্যা ৩১ হাজার ১১৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com