রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইতিহাসে প্রথমবার এমন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৪৪ বার

দীর্ঘ প্রতিক্ষার পর আজ মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। মাঠে নামছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। নানা বিধি-নিষেধ নিয়ে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়া টেস্ট ম্যাচটি নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেট বিশ্বে। তবে মন খারাপ ইংলিশ দর্শকদের। বিশেষত ইংল্যান্ড দলের টেস্ট ম্যাচ দেখতে সারা বিশ্বে ছুটে বেড়ানো বিখ্যাত সমর্থকগোষ্ঠী ‘বার্মি-আর্মির’। তাদের খেলা দেখতে হবে ঘরে বসে টেলিভিশনে। টেস্ট ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতেই দর্শকদের মাঠে আসার অনুমতি নেই।

তিন ম্যাচের এই টেস্ট সিরিজটি আরেকটি কারণেও ঐতিহাসিক। করোনার ভয় কাটিয়ে যে ১১৭ দিন পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

দুটি বিশ্বযুদ্ধের পর এত লম্বা বিরতি আর পড়েনি ক্রিকেটে।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের পোশাকি নাম ‘উইজডেন সিরিজ’। এর বর্তমান চ্যাম্পিয়ন ক্যারিবিয়রা। গত বছর নিজেদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা। তবে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিততে পারেনি সেই ১৯৮৮ সালের পর। জেসন হোল্ডারের দল সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে কি না সেটা সময়ই বলে দেবে। উত্তরসূরিদের সিরিজ জয়ের একটা কৌশল বাতলে দিয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা, ‘পাঁচ দিন টিকতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। তাই যা করার করতে হবে চার দিনেই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com