শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী সেলিম চৌধুরী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৫৭ বার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হলেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী। বর্তমানে তিনি সিলেটের নর্থস্টার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

সেলিম চৌধুরী জানান, গত ১০ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমে সাধারণ জ্বর ভেবে হাসপাতালে যাননি। গত শনিবার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর সোমবার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন তিনি।

তিনি বলেন, ‘জ্বরটা ছেড়ে ছেড়ে আসছে। আপাতত জ্বর নেই। শরীরও মোটামুটি সুস্থ আছে। করোনায় যা যা চিকিৎসা নেওয়া দরকার, তাই করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, সেলিম চৌধুরীর খালাতো বোন ডা. রাবেয়া বেগম নর্থস্টার হাসপাতালের চিকিৎসক। তার পরামর্শেই এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। শিল্পীর আত্মীয়-স্বজন তার খোঁজখবর নিচ্ছেন।

এদিকে, লকডাউনের আগে গত ১১ মার্চ গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে চলে আসেন সেলিম চৌধুরী। তিনি এখনও বিয়ে করেননি। গ্রামের বাড়িতে তার সঙ্গে থাকেন এক বোন আর একমাত্র ভাই থাকেন কানাডায়।

উল্লেখ্য, মৌলিক গানের পাশাপাশি রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিমের গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছেন সেলিম চৌধুরী। হুমায়ূন আহমেদের গান গেয়ে পরিচিতি পান এই শিল্পী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com