রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী’ ৩ রোহিঙ্গা নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩১৬ বার

কক্সবাজারের উখিয়া উপজেলার তুলাতুলি এলাকায় বৃহস্পতিবার ভোররাতে বন্দুকযুদ্ধে তিন ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত হওয়ার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তারা হলেন- বান্দরবানের করোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জুলুর মুল্লুকের ছেলে নূল আলম (৪৫) এবং কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা গোরা মিয়ার ছেলে হামিদ (২৫) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ হোসের ছেলে নাজির হোসেন (২৫)।

বিজিবি-৩৪ এর কোমান্ডিং অফিসার আলী হায়দা আজাদ আহমেদের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত পৌনে ৪টার দিকে বিজিবি সদস্যরা ১০-১২ জনের একটি দলকে চ্যালেঞ্জে করে। উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে, আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়।

গোলাগুলি শেষ হলে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এসময় বিজিবিরও দুই সদস্য আহত হয়েছে দাবি করে বিজিবি কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা, দুটি পাইপ গান এবং পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com