মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

রিয়ালের মুখোমুখি হতে পারেন রোনালদো, বড় সুযোগ নেইমারদের সামনে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩৫০ বার

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের ড্র করেছে। করোনাভাইরাসের জন্য দর্শকশূন্য গ্যালারিতে খেলা হবে এবং আগে দুই লেগে নকআউট রাউন্ড ছিল। এবার সেটা এক লেগে শেষ হবে।

আজ শুক্রবার বিকেলে ড্রটি অনুষ্ঠিত হয়। সেখানে দেখা গেছে শেষ ষোলোতে জিতে আসলে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে।

অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস যদি কোয়ার্টার ফাইনালে যায় তাহলে মুখোমুখি হতে পারে ম্যানসিটি নয়তো রিয়াল মাদ্রিদের। শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনা-নাপোলি ১-১ গোলে ড্র করেছে। বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারিয়েছে চেলসিকে। জুভেন্টাস লিঁওর কাছে ১-০ গোলে হেরেছে। ম্যানসিটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদের সঙ্গে।

অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ লাইপজিগ। কোয়ার্টারে অ্যাটলেটিকোর রেকর্ড ভালো, গত চার বারের মধ্যে তিন বারই উঠেছে সেমিতে। আর শেষ কোয়ার্টার ফাইনালে খেলবে আটালান্টা ও পিএসজি।  কোয়ার্টার ফাইনাল ১ এ জয়ী দল খেলবে কোয়ার্টার ফাইনাল ৩ জয়ী দলের সঙ্গে, আর কোয়ার্টার ফাইনাল ২-তে জয়ী দল খেলবে কোয়ার্টার ফাইনাল-৪ এ জয়ী দলের সঙ্গে। অ্যাটলেটিকো, লাইপজিগ আটালান্টা ও পিএসজি এই চারটি দলের মধ্যে একটি দলের সুযোগ থাকছে ফাইনালে যাওয়ার। নেইমারের দল পিএসজির জন্য এটি বড় সুযোগ হতে পারে।

শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলা করোনা বিরতির পর শুরু আগামী ৭ আগস্ট। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো রয়েছে ১২, ১৩, ১৪ ও ১৫ আগস্টে। সেমিফাইনাল দুটি ১৮ ও ১৯ আগস্টে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ রয়েছে ২৩ আগস্ট।

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল

ম্যানসিটি/রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস/লিঁও

লিপজিগ-অ্যাটলেটিকো মাদ্রিদ

বার্সেলোনা/নাপোলি-বায়ার্ন মিউনিখ/চেলসি

আটলান্টা-প্যারিস সেইন্ট জার্মেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com