রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনায় এরশাদ ট্রাস্টের চেয়ারম্যানের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৯৩ বার

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক ব্যক্তিগত সচিব ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ শনিবার ভোর ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাতীয় পার্টির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম এ রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মেজর খালেদ আখতার মাসখানেক আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়া অবস্থায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন খালেদ। ১৯৮৬ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।

এরশাদের ফুপাতো ভাই সাফায়েত হোসেনের ছেলে খালেদ প্রথমে দলীয় চেয়ারম্যানের একান্ত সচিব ছিলেন। পরে দলের কোষাধ্যক্ষ ও আরও পরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com