রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৯৪ বার

বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রাজগুরু বৌদ্ধ বিহারের নবম অধ্যক্ষ উ ঞানাসিগি বা জ্ঞানপ্রিয় মহাথের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আজ শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

গত ৫ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জ্ঞানপ্রিয় মহাথেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার তার অবস্থার অবনতি হয় এবং আজ সকালে তিনি মারা যান।

শনিবার দুপুরে রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথেরের মরদেহ বান্দরবানে আনা হবে। তার মরদেহ আনার জন্য বান্দরবান থেকে একটি প্রতিনিধি দল চট্টগ্রামে পাঠানো হয়েছে।

গত ২৮ মে রাজগুরু বৌদ্ধ বিহারের নবম বিহার অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের মাত্র দেড় মাসের মাথায় তিনি মারা গেলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com