রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকার বিদায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৩৫ বার

১৯৬৬ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলে ছিলেন আপন দুই ভাই ববি চার্লটন ও জ্যাক চার্লটন। কাল ছিন্ন হয়েছে দুই ভাইয়ের বন্ধন। মারা গেছেন চার্লটন ভাইদের বড়জন, জ্যাক চার্লটন।
জ্যাক চার্লটনের সাবেক ক্লাব লিডস ইউনাইটেড আজ খবরটি নিশ্চিত করেছে। ববির চেয়ে তিন বছরের বড় জ্যাক মারা গেছেন ৮৫ বছর বয়সে। ইংল্যান্ডের হয়ে ‘৬৬ বিশ্বকাপে সবগুলো ম্যাচেই রক্ষণভাগে বড় ভূমিকা ছিল সাবেক এ সেন্ট্রাল ডিফেন্ডারের। দেশের হয়ে ৩৫ ম্যাচ খেলা জ্যাক লিডসেরও কিংবদন্তি। প্রথম বিভাগ ছাড়াও এফএ কাপ জিতেছে লিডসের হয়ে। তাঁর গোটা ক্লাব ক্যারিয়ারই কেটেছে এ ক্লাবে।

আয়ারল্যান্ডের কোচ হিসেবেও ভালো সুনাম কুড়িয়েছিলেন জ্যাক। ‘সেন্ট জ্যাক’ উপাধি পাওয়া এ কোচ আয়ারল্যান্ডকে বেশ কিছু টুর্নামেন্টের মূল পর্বে খেলানোর পাশাপাশি তুলেছিলেন ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
জ্যাক চার্লটনের মৃত্যু নিশ্চিত করে পরিবার থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘জ্যাক শুক্রবার শান্তি নিয়েই মৃত্যুবরণ করেন। বাসায় পরিবারের সঙ্গেই ছিল। তার জীবন ও অর্জন নিয়ে আমরা গর্বিত।’ লিডসের পক্ষ থেকে বলা হয়, ‘২৩ বছরের ক্যারিয়ারে জ্যাক চার্লটন ক্লাব রেকর্ড ৭৭৩ ম্যাচ খেলেছে লিডসের হয়ে। সে খেলাটির সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com