শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘করোনা পার্টি’ করে এসে করোনাতেই মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩৪১ বার

করোনাভাইরাস নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন যুক্তরাষ্ট্রের ৩০ বছর বয়সী এক যুবক। অংশ নিয়েছেন ‘করোনা পার্টি’তে। তবে এ ‘করোনা পার্টি’তে গিয়েই করোনায় আক্রান্ত হয়ে মারাও গেলেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও’র মেথোডিস্ট হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

মেথোডিস্ট হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার জেন অ্যাপলবি বলেন, এই ব্যক্তি করোনাভাইরাসকে একটি প্রতারণা ভাবতেন। তিনি ভাবতেন, তিনি কখনো এ ভাইরাসে আক্রান্ত হবেন না। শুধু তিনি নন, তার বন্ধুরাও ভেবেছিলেন করোনা তাদের কাবু করতে পারবে না, এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই তারা করোনা পার্টির আয়োজন করেছিলেন।’

তিনি বলেন, ‘তরুণ রোগীরা প্রায়ই বুঝতে পারেন না যে তারা কতটা ঝুঁকির মধ্যে রয়েছেন। তবে যখন তরুণদের অক্সিজেনের স্তর এবং তাদের ল্যাব টেস্টগুলো পরীক্ষা করা হয়, তখন বোঝা যায় তারা সত্যিই অনেক অসুস্থ।’ এজন্য ঝুঁকিগুলো গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান এই চিকিৎসক।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ২০৩ জন মারা গেছে। ভাইরাসটিতে দেশটির ৩৩ লাখ ৪৮ হাজার ৮৭৮ জন আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com