শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

নেলসন ম্যান্ডেলার মেয়ে জিনজি আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৯২ বার

বর্ণবাদবিরোধী আন্দোলনের সর্বকালের সর্বজনবিদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মেয়ে জিনজি ম্যান্ডেলা আর নেই। গতকাল সোমবার সকালে জোহানেসবার্গের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) একজন মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, জিনজির মা উইনি মাদিকিজেলা ম্যান্ডেলাও ছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের নেত্রী। ৫৯ বছর বয়সী জিনজি ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ছিলেন। মৃত্যুর সময়েও তিনি ওই দায়িত্বেই ছিলেন।

বিবিসি জানায়, নেলসন ম্যান্ডেলার ছয় সন্তানের মধ্যে বর্তমানে মাত্র দুজন জীবিত আছেন। তারা হলেন জিনজির বোন জেনানি দন্ডামিনি ও ম্যান্ডেলার প্রথম স্ত্রীর সন্তান পুমলা মাকাজিয়ে ম্যান্ডেলা। জিনজি নেলসন ম্যান্ডেলার ষষ্ঠ সন্তান ও উইনি ম্যান্ডেলার দ্বিতীয় সন্তান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com