শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ব্রিটেনে দ্বিতীয় দফা করোনা সংক্রমণে ১ লাখ ২০ হাজার লোকের মৃত্যুর আশঙ্কা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩১৬ বার

ব্রিটেনে এবারের শীতে দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণে ‘সঙ্কটজনক পরিস্থিতিতে’ শুধু হাসপাতাল গুলোতেই ১ লাখ ২০ হাজার লোকের মৃত্যু হতে পারে। বিজ্ঞানীরা মঙ্গলবার এ বিষয়ে হুঁশিয়ার করেছেন।

সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভাললানসি পরিচালিত দ্য অ্যাকাডেমি অব মেডিক্যাল সায়েন্সের রিপোর্টে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে।

এতে বলা হয়, হাসপাতালগুলো ইতোমধ্যেই মৌসুমি ফ্লু মোকাবেলা করছে। দ্বিতীয় দফার করোনা সংক্রমণ চলমান প্রাদুর্ভাবকে ছাপিয়ে যেতে পারে। এর ফলে সামনের সেপ্টেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ১ লাখ ২০ হাজার পর্যন্ত মানুষ মারা যেতে পারে।

এই বৈজ্ঞানিক মডেলিংয়ে কেয়ার হোম এবং বৃহত্তর সামাজিক স্তরে মৃত্যুর হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি এবং মনে করা হচ্ছে সরকার দ্বিতীয় দফা সংক্রমণ রোধে কোনো ব্যবস্থা নেবে না।

প্রথম দফায় ব্রিটেনে করোনাভাইরাসে ৪৫ হাজার লোকের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ইউরোপে সর্বোচ্চ এবং বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com