শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ফের জুটি বাঁধছেন জয়া-প্রসেনজিৎ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৩৪৮ বার

টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘রবিবার’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন গুণী অভিনেত্রী জয়া আহসান। এবার করোনাভাইরাস মহামারি নিয়ে হতে যাওয়া চলচ্চিত্রের মাধ্যমে ফের জুটি বাঁধতে যাচ্ছেন দুই বাংলার এ দুই অভিনয় শিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, করোনাভাইরাস মহামারি নিয়ে ছবিটি নির্মাণ করছেন ভারতের চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত ও চিত্র পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিটির নাম রাখা হয়েছে ‘অসতো মা সদগময়’।

ছটিবির কাহিনী লিখেছেন ইন্দ্রদীপ দাশগুপ্তে। আর চিত্রনাট্য ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে যৌথভাবে লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।

মানবজীবনে করোনার প্রভাব ফুটে উঠবে ছবিটিতে। জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও ছবির অন্য দুই চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ, অরুণ মুখোপাধ্যায়। তবে পাঁচ নম্বর চরিত্রের সন্ধান এখনো চলছে বলে জানা গেছে।

ছবিটির গল্প সম্পর্কে ইন্দ্রদীপ দাশগুপ্তে বলেন, ‘এই মহামারি পরিস্থিতি আমাদের মন-মানসিকতায় কতটা প্রভাব এবং কীভাবে জনজীবনের চারিত্রিক দিকগুলোও বদলে গেছে গত মাস খানেকের মধ্যে, সেই ভাবনাই ছবির মূল প্রতিপাদ্য বিষয়। তবে এটুকুই বলব, কোভিড-১৯ এ ক্ষেত্রে সিনেমার প্রেক্ষাপট মাত্র!’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, ইন্দ্রদীপ যেভাবে বিষয়গুলো বড় ক্যানভাসে তুলে ধরে, সেটা ভীষণ পছন্দের। খুব শিগগিরিই ছবি বিষয়ক আলোচনা শেষ হবে।

অন্যদিকে, লকডাউনের কারণে বাংলাদেশেই রয়েছেন জয়া আহসান। চিত্রনাট্য শুনে তিনি বিন্দুমাত্র দেরি না করে ছবিটিতে কাজ করার সম্মতি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com