রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সাবেক এমপি মো. আশরাফ আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩১৯ বার

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক হুইপ মো. আশরাফ হোসেন (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন সাবেক এই এমপি। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ দিন আগে মো. আশরাফকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি তার হার্টের সমস্যা বেশি হচ্ছিল। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে তিনি মারা যান।

আজ শনিবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে আশরাফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।

আশরাফ হোসেন বিএনপির মনোনয়ন নিয়ে খুলনা-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি যুগ্ম মহাসচিবও ছিলেন। এ ছাড়া শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় ছিলেন খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতিও ছিলেন তিনি।

১/১১-র সময়  সংস্কারপন্থী গ্রুপে যোগ দেওয়ার অভিযোগ ওঠে আশরাফের বিরুদ্ধে। এরপর থেকে বিএনপির সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com