শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

রূপপুরে পারমাণবিক বিদ্যুত্কেন্দ্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৪৮৮ বার

রূপপুর পারমাণবিক বিদ্যুত্কেেন্দ্রর প্রথম ইউনিটের রিয়্যাক্টর কমপার্টমেন্টের অভ্যন্তরীণ কনটেইনমেন্টের (প্রতিরোধক) প্রথম পর্যায়ের কংক্রিটের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে৷ কয়েকটি ধাপে এই কনটেইনমেন্টের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে৷ রূপপুর প্রকল্পের প্রধান প্রকৌশলী ইউরি খুশিলভ ২০১৯ সালের জন্য এটিকে একটি মাইলফলক কাজ হিসেবে উল্লেখ করেন৷ এই কাজে ১ হাজার ১’শ ৪৫ ঘনমিটার উচ্চমারে আরসিসি ব্যবহৃত হয়েছে এবং রিয়্যাক্টর বিল্ডিং-এর উচ্চতা দাঁড়িয়েছে ৬ মিটারের বেশি৷ প্রথম ইউনিটের রিয়্যাক্টর কমপার্টমেন্টের মূল যন্ত্রপাতি বসানোর কাজ ২০২০ সালে শুরু হবে বলে জানান তিনি৷

পারমাণবিক বিদ্যুত্ ইউনিটের নিরাপত্তা ব্যবস্থার একটি অত্যাবশ্যক অংশ হচ্ছে এই অভ্যন্তরীণ কনটেইনমেন্ট, যা যে কোনও জরুরি অবস্থায় পার্শ্ববর্তী পরিবেশে তেজস্ক্রিয় পদার্থের নির্গমন রোধ করে৷ অভ্যন্তরীণ কনটেইনমেন্ট একটি সিলিন্ডার আকৃতির আরসিসি কাঠামো যার উপরিভাগে থাকে অর্ধ-গোলাকার গম্বুজ (ডোম)৷ কনটেইনমেন্টের কাঠামোটির দেয়াল ১.২ মিটার পুরু এবং উচ্চতায় প্রায় ৭৩মিটার৷ অভ্যন্তরীণ কনটেইনমেন্টকে চারদিক থেকে ঘিরে রাখে আরও একটি অত্যন্ত সদৃঢ় কাঠামো, যা বাহ্যিক কনটেইনমেন্ট হিসেবে পরিচিত৷

রূপপুর পারমাণবিক বিদ্যুত্কেেন্দ্র মোট ২টি ইউনিট স্থাপিত হচ্ছে, প্রতিটিতে থাকবে তৃতীয় পøাস প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর৷ ২৪’শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্পটির জেনালে কন্ট্র্যাক্টর রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল শাখা এটমস্ট্রয় এক্সপোর্ট৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com