রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে ইরাক-ইরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৬৫ বার

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার জন্য আমেরিকার বিরুদ্ধে ইরান ও ইরাক যৌথভাবে মামলা করবে।

গতকাল সোমবার এক বিবৃতিতে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেছে, ইরাকের মাটিতে জেনারেল কাসেম সোলাইমানি এবং মুহান্দিসকে হত্যা করা ক্রিমিনাল অ্যাক্ট বা অপরাধমূলক কর্মকাণ্ড। এ বিষয়ে ইরানের বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে তেহরান ও বাগদাদ যৌথভাবে মামলা করবে।

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেছে, বাগদাদ বিমানবন্দরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই ইরাকের বিচারবিভাগ বিষয়টি তদন্ত করেছে এবং হত্যাকাণ্ডকে অপরাধ হিসেবে দেখছে।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিবৃতি অনুযায়ী, ইরাকের কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী এ তদন্ত চলেছে। এছাড়া ইরাকে অবস্থিত ইরানি দূতাবাসের আইন বিষয়ক কর্মকর্তারদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।

ইরাক সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বৈঠক করার একদিন পর ইরাকের সুপ্রিম জুডশিয়াল কাউন্সিল এই বিবৃতি দিল।সূত্র : পার্স টুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com