রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

যাত্রী নিয়ে খালে বাস, নিখোঁজ ২১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৬৯ বার

২৫ যাত্রী নিয়ে খালে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২১ যাত্রী। আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় ঘটেছে এই ঘটনা। খবর পেয়ে উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, বাসটি সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। দুঘর্টনায় বাসটির ২৫ যাত্রীর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনাভাইরাসের কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com