রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বলিভিয়ায় রাস্তা ও ঘরবাড়ি থেকে করোনা সংক্রমিত কয়েক শ’ লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ২৭৫ বার

বলিভিয়ান পুলিশ মঙ্গলবার বলেছে, তারা পাঁচ দিনে রাস্তা ও বাড়িঘর থেকে চার শ’রও বেশি লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, এদের ৮৫ শতাংশের মৃত্যু হয়েছে করোনাভাইরাস সংক্রমণে।

জাতীয় পুলিশের পরিচালক কর্নেল আইভান রোজাস সাংবাদিকদের বলেছেন, জুলাইয়ের ১৫ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে কোচাবামবা মেট্রোপলিটন এলাকা থেকে ১৯১ জন এবং লাপাজ থেকে ১৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

দেশটির বৃহত্তম সিটি সান্তা ক্রুজ কর্তৃপক্ষ বলেছে, তারা ৬৮ জনের লাশ উদ্ধার করেছে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা ক্রুজ। বলিভিয়ায় মোট আক্রান্ত ৬০ হাজার। এদের প্রায় অর্ধেক আক্রান্ত হয়েছে সান্তা ক্রুজে।

তিনি বলেন, প্রায় ৮৫ শতাংশ লাশে কোভিড-১৯ পজিটিভ এবং উপসর্গ পাওয়া গেছে। তাদের করোনা সংক্রমিত সন্দেহে রেকর্ড করা হবে। এ ছাড়া অন্যদের অসুস্থতা ও সহিংসতায় মৃত্যু হিসেবে রেকর্ড করা হবে।

১ কোটি ১০ লাখ লোকের এই দেশটিতে মোট করোনাভাইরাসে ২ হাজার ২শ’ লোকের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com