শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

প্রকাশ্যে এলো বারী সিদ্দিকীর শেষ গান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩৭৩ বার

প্রখ্যাত বংশীবাদক ও গায়ক বারী সিদ্দিকীর গান দিয়ে শুরু হয় ‘ঢাকা ড্রিম’ ছবির কাজ। ঘটনা ২০১৬ সালের। এর পরের বছরই না ফেরার দেশে পাড়ি জমান এই সংগীতশিল্পী। চার বছর পর এবার প্রকাশ্যে এলো বরেণ্য এই শিল্পীর শেষ গান। শিরোনাম ‘একদিন আমারও ছিল ঘর’। ছবিটির কনটেন্ট পার্টনার বাংলাঢোলের ইউটিউব চ্যানেলসহ ৫টি অ্যাপে গানটি উন্মুক্ত হয়েছে আজ।

‘সুতপার ঠিকানা’খ্যাত নির্মাতা প্রসূন রহমান পরিচালিত ‘ঢাকা ড্রিম’ ছবির এই গানটি সুর-সংগীত করেছেন কুমার বিশ্বজিৎ। ‘একদিন আমারও ছিল ঘর, আমার ছিল ঘর/ নদীর স্রোতে ভাইঙা নিলো, ভাঙিলো অন্তর…’ কথার এই গানটি লিখেছেন নির্মাতা প্রসূন রহমান নিজেই।

গানের সংগীত পরিচালক জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার অনেক গানে রয়েছে বারী সিদ্দিকীর বাঁশি। তার সুরে বেশ কিছু গানও গেয়েছি। আমাকে মামা বলে সম্বোধন করতেন তিনি। ইচ্ছে ছিলো, আমার সুরে অন্তত একটি গান তাকে দিয়ে গাওয়াবো। এটাই সেই গান। আরও একটি গানে তার কণ্ঠ দেওয়ার কথা ছিলো। কিন্তু তা আর হয়নি। পরবর্তীতে সেই গান গেয়েছেন তারই কন্যা এলমা।’

নির্মানা প্রসূণ রহমান জানান, বারী সিদ্দিকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ‘ঢাকা ড্রিম’ ছবিটি তার নামে উৎসর্গ করা হয়েছে। শিগগিরই এটি মুক্তি দেওয়া হবে। ছবির বিভিন্ন চরিত্রে অভিয়ন করেছেন ফজলুর রহমান বাবু, মুনীরা মিঠু, জয়িতা মহালনবীশ, শাহাদাৎ হোসেন, শাহরিয়ার ফেরদৌস সজীব, সুজাত শিমুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com