মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ছয়জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৮৭ বার

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে নারীসহ আরও ছয়জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং আইসিইউতে পাঁচজন মারা যান।শনিবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

কুমেক হাসপাতাল সূত্র জানায়, মৃত্যুবরণ করা ছয়জনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর জেলার কালিপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৬০), কুমিল্লা সদর উপজেলার খেতাসার এলাকার মৃত আবদুল কাদের ভূঁইয়ার মেয়ে রোজিনা বেগম (৮০) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার বলাই চন্দ্রের ছেলে কৃষ্ণ চন্দ্র (৪৫)।

উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে আবুল বাশার (৭০), কুমিল্লার লাকসাম উপজেলার মৃত গোলাম কাদেরের ছেলে আতর আলী (৮৫) এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার আজিজুল হকের ছেলে মীর হোসেন (৫৫)।

উল্লেখ্য, এ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ২৬১ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com