রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

টেকনাফে শতাধিক আইইডি বোমাসহ আটক ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। একই সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। তবে আটকদের বিস্তারিত তথ্য জানায়নি বিজিবি।

আজ রোববার সকালে কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযান ও অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল। চক্রটি প্রতিবেশী মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে। উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com