রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

উনের দেশে করোনার হানা, শহর লকডাউন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৬০ বার

করোনাভাইরাস আঘাত হেনেছে কিম জং-উনের উত্তর কোরিয়োতেও। দেশটির প্রথম করোনা রোগী সন্দেহ হওয়া সীমান্তবর্তী শহর ক্যাসংকে লকডাউন করা হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবরে বলা হয়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ‘সর্বোচ্চ জরুরি ব্যবস্থা’ কার্যকর করতে এবং উচ্চ মাত্রার সতর্কতা জারি করতে গতকাল শনিবার একটি জরুরি পলিটব্যুরো সভা ডেকেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন।

উত্তর কোরিয়ার যে ব্যক্তি করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তিনি তিন বছর আগে দক্ষিণ কোরিয়ায় চলে গিয়েছিলেন। তিনি গত ১৯ জুলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফিরে এসেছেন। তাকেই করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়া সীমান্ত ঘেঁষা উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর ক্যাসং সিটিতে ওই ব্যক্তিকে পাওয়া যায়। তাকে কঠোর কোয়ারেন্টিনের আওতায় রাখা হয়েছে। যারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, তাদেরকেও একইভাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর পুরো ক্যাসং সিটিকে লকডাউন করার ব্যবস্থা নিয়েছে কিম জং-উন প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com