শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

এমপি ইসরাফিল লাইফ সাপোর্টে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৮০ বার

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়া নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলতানা পারভীন বিউটি জানান, ইসরাফিল আলম গত তিনদিন ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুই সপ্তাহ আগে ইসরাফিল আলমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি নওগাঁয় ফিরে যান। কয়েকদিন নওগাঁয় থেকে আবার ঢাকায় চলে আসেন। এর মধ্যে গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এমপি ইসরাফিল আলমের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতার জন্য নওগাঁ-৬ আসনের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুলতানা পারভীন বিউটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com