বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গাজীপুরে ‘গোলাগুলি’তে নিহত ২, অস্ত্র-গুলি উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৮৬ বার

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, নিহতরা সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য। তাদের আনুমানিক বয়স ৩০-৩২ বছর এবং তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একদল ডাকাত অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। র‌্যাবের টহল দল সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ডাকাতদের কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই ডাকাত গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গুলিবিনিময়ের ঘটনায় র‌্যাবের সৈনিক ওয়াসিম আহত হয়েছেন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com