রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ড্রাগস নিয়ে দুই বছর নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩২৪ বার

ড্রাগস নিয়ে মাঠে নেমে সবধরণের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ হয়েছেন প্রথম শ্রেণির বাংলাদেশি ক্রিকেটার কাজী অনিক। তিনি ২০১৮ সালে বাংলাদেশ দলের হয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপও খেলেছিলেন।

সম্ভাবনাময়ী এই পেসারকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার রাতে এক বিবৃতিতে বিসিবি এই তথ্য জানিয়েছে।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেথাম্ফটেমিন নামে এক ধরনের ওষুধ সেবনের মাধ্যমে বিসিবির এন্টি ডোপিং কোডের ২.১ নম্বর ধারা ভঙ্গ করে নিষিদ্ধ হয়েছেন কাজী অনিক। দোষ স্বীকার করায় তার শাস্তি শুরু হয়েছে ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি থেকে। শস্তি শেষ হবে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি।

২০১৮ সালের ৬ নভেম্বর কক্সবাজারে ডোপ টেস্ট করা হয় ঢাকা মেট্রোর হয়ে জাতীয় লিগে খেলতে থাকা কাজী অনিকের। তার সেই ফলাফল পজিটিভ আসে। অনিক নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে সবার নজরে চলে এসেছিলেন।

কাজী অনিক প্রথম শ্রেণির ক্রিকেটে চার ম্যাচে নিয়েছে ১৫ উইকেট। এ ছাড়া লিস্ট এ’র ২৬ ম্যাচে ৪১ ও স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে ১১ উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com