রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

স্ত্রীকে চমকে দিলেন কোহলি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩২০ বার

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে গেল মার্চ মাস থেকে গৃহবন্দি ভারতের ক্রিকেটাররা। গৃহবন্দি থাকলেও স্ত্রী ও বলিউড তারকা আনুষ্কা শর্মার সাথে দারুণ সময় কাটছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। এই সময়ে আনুষ্কার জন্মদিনে নিজে কেক বানিয়ে তাকে চমকে দিয়েছিলেন ভারত দলপতি। সম্প্রতি অনলাইনে সতীর্থ মায়াঙ্ক আগারওয়ালের সাথে এক আড্ডায় এমন কথা জানান কোহলি।

সাক্ষাৎকারে কোহলির কাছে আগারওয়াল জানতে চান, ‘ঘরে নিভৃতবাসে তোমার অভিজ্ঞতায় সেরা ঘটনা কোনটি?’ কোহলি বলেন, ‘আনুষ্কার জন্মদিনে জীবনে প্রথমবার কেক বানিয়েছিলাম। নিভৃতবাসে এটাই আমার সেরা ঘটনা। কারণ এর আগে আমি কখনো কেক বানাইনি।’ কোহলি আরও যোগ করেন, ‘কেক তৈরির এই ইনিংসে প্রথমবারের মতো ভালো ফলও পেয়েছি। কারণ আনুষ্কা বলেছিল, কেকটা তার খুবই ভালো লেগেছে, যা আমার কাছে একটা বিশেষ প্রশংসাপত্র।’

গত এপ্রিলে ভারতজুড়ে লকডাউনের পর ইংল্যান্ড সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনকে ইনস্টাগ্রামে কোহালি জানিয়েছিলেন, স্ত্রীর সাথে নিভৃতবাসে দারুণ সময় কাটছে তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com