রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এবার বিয়ের পিঁড়িতে ক্রিকেটার মেহেদী হাসান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৯৫ বার

ক্রিকেট পাড়ায় যেন বিয়ের ধুম পড়েছে। একের পর এক ক্রিকেটার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। আবু জায়েদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন অলরাউন্ডার মেহেদী হাসান।

গত রোববার বিয়ে করেছেন খুলনার এই ক্রিকেটার। মেহেদীর মামার বাসায় ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।

মেহেদীর সহধর্মিনীর নাম ঋতু। খুলনা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে অধ্যায়নরত আছেন তিনি।

পারিবারের পছন্দেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন মেহেদী। নতুন এই পথচলায় সবার দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘নতুন পথচলায় সবাইকে পাশে পেতে চাই। সবার দোয়া চাই।’

ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও ভবিষ্যতে বড় অনুষ্ঠান করার পরিকল্পনা আছে জানিয়ে মেহেদী বলেন, ‘করোনার কারণে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনা পরবর্তী সময়ে বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com