মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার ওয়াহাব ভূঞা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৮০ বার

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞাকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল সোমবার রাতে তাকে নতুন দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ৯ জুলাই রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।

ওয়াহাব এর আগে বরগুনা জেলার ডিসির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে বিভিন্ন পদে ছিলেন তিনি।

নেত্রকোণায় জন্ম নেওয়া ওয়াহাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্বে মাস্টার্স ডিগ্রিধারী। তিনি বাংলাদেশ স্কাউটসের ফরিদপুর জেলার কমিশনার ছিলেন। গত ১ মার্চ থেকে ব্যানবেইসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com