বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

ভয়াবহ রুগ্নতার ঝুঁকিতে শিশুরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৮৪ বার

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এই বলে সতর্ক করে দিয়েছে যে, করোনাভাইরাস মহামারির কারণে দক্ষিণ এশিয়ায় অতিরিক্ত ৩৯ লাখ শিশু তীব্র রুগ্নতার শিকার হতে পারে।

ইউনিসেফ এই পরিসংখ্যানটি দিচ্ছে মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক সমীক্ষার ভিত্তিতে।

ল্যানসেটের ওই সমীক্ষায় বলা হয়েছিল, করোনাভাইরাস মহামারির আর্থ-সামাজিক প্রভাবের কারণে বিশ্ব জুড়ে ৬৭ লাখ শিশু তীব্র রুগ্নতার শিকার হবে। ইউনিসেফ বলছে, এর অর্ধেক শিশুই হবে দক্ষিণ এশিয়ায়।

তীব্র রুগ্নতাকে খুবই ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করছে ইউনিসেফ। চরম অপুষ্টির কারণে শিশুরা এর শিকার হয়। এটি শিশুদের খুবই রুগ্ন এবং দুর্বল করে দেয়। এর ফলে শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ে, তাদের সঠিক বৃদ্ধি এবং বিকাশ ঘটে না।

ইউনিসেফের মতে, কোভিড-১৯ মহামারির আগেও ২০১৯ সালে ৪ কোটি ৭০ লাখ শিশু তীব্র রুগ্নতায় ভুগেছে। এদের ১৭ লাখই ছিল বাংলাদেশে।

জরুরি পদক্ষেপ না নিলে এবছর তীব্র রুগ্নতায় ভোগা শিশুর সংখ্যা বেড়ে প্রায় ৫ কোটি ৭০ লাখে পৌঁছাতে পারে। ইউনিসেফের মতে, বিশ্বে তীব্র রুগ্নতায় ভোগা শিশুর সংখ্যা এমন পর্যায়ে পৌঁছাতে পারে যা এই শতাব্দীতে এর আগে দেখা যায়নি।

এই সমস্যা মোকাবেলায় ইউনিসেফ ২৪ কোটি ডলারের জরুরি তহবিলের আবেদন জানিয়েছে। সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com