শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনায় মারা গেলেন চিত্রপরিচালক টুলু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩২২ বার

চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে, করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন এই চিত্রপরিচালক। অবস্থা খারাপ হলে তাকে আইসিউতে নেওয়া হয়।

তার মৃতুতে শোক নেমে এসেছে চলচ্চিত্রপাড়ায়। শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ সিনেমাসংশ্লিষ্ট সংগঠনগুলো।

আফতাব খান টুলু দীর্ঘদিন ধরেই ঢাকার মোহম্মদপুরে শেখেরটেকের ১ রোডে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার চলচ্চিত্র ‘সবাই তো সুখি হতে চায়’র সুবাদেই নায়ক হিসেবে বড় পর্দায় পা রাখেন। এতে তার বিপরীতে ছিলেন নবাগতা কারিশমা শেখ। তবে শাকিব অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’।

উল্লেখ্য, আফতাব খান টুলু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দায়ী কে?’। এটি ১৯৮৭ সালে মুক্তি পায়। এছাড়াও টুলুর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে- ‘দুনিয়া’, ‘ফুল আর কাঁটা’, ‘সতীপুত্র আবদুল্লাহ’, ‘আমার জান’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘সবাই তো সুখী হতে চায়’ ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com