শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এফডিসিতে ৫ গরু কোরবানি দিবেন পরীমনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৬০ বার

এফডিসিতে গত কয়েক বছর ধরে কোরবানি দিয়ে আসছেন চিত্রনায়িকা পরীমণি। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তার এ উদ্যোগ। এবারও এফডিসিতে কোরবানি দেবেন পরীমণি। এবার ৫টি গরু কোরবানি দেবেন তিনি।
পরীমণি বলেন, গত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। মহামারী করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর ৫টি গরু কোরবানি দিব। সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়াটা অব্যাহত রাখতে পারি। এর আগে, গত বছর এফসিডিসিতে ৪টি গরু কোরবানি দেন পরী।

পরে সেই কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে এফডিসিতে কোরবানি শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। প্রথম বছর একটি দিয়ে পরীর কোরবানি শুরু হলেও পরের পর দুইটা এবং তার পরের বছর তিনটা গরু কোরবানি দেন এ নায়িকা। এ ধারাবাহিকতায় এফডিসিতে এ বছর ৫টা গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com