মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

১২ কোটি টাকা আত্মসাৎ : যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩০২ বার

১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার সওগাত আরমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

আজ বুধবার সকালে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেন।

জানা গেছে, সওগাত আরমান যমুনা ব্যাংক বগুড়া শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালীন বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে অন্যের একাউন্টে ১২ কোটি ১৬ লাখ টাকা স্থানান্তর করেন। পরে সেই টাকা নিজের একাউন্টে স্থানান্তর করে আত্মসাত করেন।

দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, স্থানীয়ভাবে অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ম্যানেজার সওগাত আরমান টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। এরপর মঙ্গলবার রাতে ব্যাংকের শাখায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা হেফাজতে রাখা হয়। আজ তাকে দুদকের হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে সওগাত আরমানের নামে মামলা দায়ের করেন।

দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘সওগাত আরমানকে দুদক হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com