বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

কুমেক হাসপাতালে করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৯২ বার

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ছয়জনের। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।

বুধবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান। তিনি জানান, মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার সদর উপজেলার তালতলা এলাকার মৃত আলী মিয়ার ছেলে মো: জুলফিকার আলী টিটু (৪৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মোমেনের ছেলে ফুল মিয়া (৬৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ওমর আলীর মেয়ে আতরন্নেছা (৭৭), কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল জলিলের মেয়ে শাহানারা বেগম (৫৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাদিরপুর এলাকার আবদুল মতিনের ছেলে মো: শাহাজাহান (৫৫) ও কুমিল্লার ক্যান্টেনমেন্ট এলাকার জহিরুল ইসলামের মেয়ে তাসলিমা বেগম (৪০)।

উল্লেখ্য, এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গে মারা গেছেন ২৭৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com