শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বাড়ি ফিরলেন অমিতাভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৩২০ বার

২০ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

গতকাল রোববার টুইটারে পোস্ট করে নিজেই এ তথ্য জানান অমিতাভ। তিনি লিখেছেন- ‘সৃষ্টিকর্তার কৃপা, বাবা-মায়ের আশীর্বাদ এবং নিকটজন ও বন্ধু-ভক্তদের দোয়ায়… এবং নানাবতীতে দারুণ সেবাযত্নের কারণেই আজ আমি এমন একটি দিন পেলাম।’

গত ১১ জুলাই রাতে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় অমিতাভকে। এর কয়েকঘণ্টা পর ভর্তি হন তার ছেলে অভিষেকও। ১৭ জুলাই পুত্রবধু ঐশ্বরিয়া ও নাতনি আরাধ্যকেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ জুলাই তারা বাড়ি ফেরেন।

অমিতাভ হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন এখনও হাসপাতালে। রোববার তিনিও টুইট করেন। লিখেছেন- ‘আমার কোভিড-১৯ এখনও পজিটিভ, ফলে হাসপাতালেই থাকতে হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com