বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

স্ত্রীসহ রসিক মেয়র করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ২৭৪ বার

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান ও তার স্ত্রী জেলি রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা এখন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান কামরুজ্জামান  বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ বেলা ১১টার দিকে জানানো হয়, রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১১৯ জন।

এর মধ্যে রংপুরে ৭ জন, পঞ্চগড়ে ৫ জন, নীলফামারীতে ৩ জন, লালমনিরহাটে ১৩ জন, কুড়িগ্রামে ১৭ জন, ঠাকুরগাঁওয়ে ১৪ জন, দিনাজপুরে ৪৩ জন ও গাইবান্ধায় ১৭ জন আছেন।

এ ছাড়া রংপুরে বিভাগে মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৬০১ জনের। এর মধ্যে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৬ হাজার ৫৯৯ জন। মোট মৃত্যু হয়েছে ১১৪ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com