রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আইপিএল থেকে সরে গেল চীনা মোবাইল কোম্পানি ভিভো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৩২০ বার

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে নিজেদের সরিয়ে নিয়েছে চীনা মোবাইল কোম্পানি ভিভো।  এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ ক্রিকেট টুর্নামেন্ট।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এমনিতেই সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এবারের আইপিএলে অর্থ হারানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে (বিসিসিআই) ক্ষতিপূরণ দাবি করেছে একটি ফ্র্যাঞ্চাইজি। এরই মাঝে অপর সাত ফ্র্যাঞ্চাইজিকে গতকাল সোমবার ডেকে বিসিসিআই জানিয়েছে যে, এ বছর লীগের টাইটেল স্পন্সর ভিভো ইন্ডিয়া সরে যাচ্ছে।

এর ১২ ঘণ্টা পর জানা গেল, ভিভো ইন্ডিয়া সত্যিই আইপিএলের টাইটেল স্পন্সরশিপ থেকে সরে যাচ্ছে। তবে তার ৪৮ ঘণ্টা আগে বিসিসিআই কর্মকর্তারা জানিয়েছিলেন, ভিভো ইন্ডিয়া আইপিএলের ২০২০ সালের সংস্করণের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে। ভিভো ইন্ডিয়া চীনা জায়ান্ট মোবাইল কোম্পানি ভিভোর স্থানীয় শাখা।

উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল, শেষ হবে ১০ নভেম্বর। বিষয়টি জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

সংযুক্ত আরব আমিরাতে আইপিএল সংশ্লিষ্ট ক্রিকেটার-কর্মকর্তাদের থাকতে হবে না কোয়ারেন্টিনে। তবে সেক্ষেত্রে দেশটির বিমান ধরার আগে এবং সংযুক্ত আরব আমিরাতে পা রাখার পরে তাদের করাতে হবে করোনা পরীক্ষা। যদি গন্তব্যে পৌঁছানোর পর কোনো ক্রিকেটার বা কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তবে তাকে থাকতে হবে কোয়ারেন্টিনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com