রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অবসরে ক্যাসিয়াস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৩০৫ বার

ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন ইকার ক্যাসিয়াস। ৩৯ বছর বয়সে তুলে রাখলেন গ্লাভস জোড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে ক্যাসিয়াস বললেন, আর কখনো পোস্টের নিচে দেখা যাবে না তাকে।

গত বছর পোর্তোর হয়ে খেলার সময় অনুশীলনেই হার্ট অ্যাটাক করেছিলেন। এর পর সেরে উঠেছিলেন ধীরে ধীরে, আবার ফিরেছেন অনুশীলনে। কিন্তু প্রতিযোগিতামূলক ফুটবলে এই মৌসুমে আর ফেরা হয়নি। এবার পোর্তোর লিগ জয়ের পর উদযাপনে অবশ্য অংশ নিয়েছেন। তবে পেশাদার ফুটবলে আর ফেরা হচ্ছে না সন্ত ক্যাসিয়াসের।

বিদায়বেলায় রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যু ও পোর্তোর স্তাদিও দো দ্রাগাওয়ের একটা কোলাজ পোস্ট করে লিখেছেন, ‘আপনার চলার পথে কোথায় গিয়ে শেষ করলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পেরিয়ে আসা পথ এবং সেখানে সঙ্গী কারা ছিল সেটা। আমি কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি আমি ঠিক পথটাই পেরিয়ে এসেছি এবং স্বপ্নের গন্তব্যে শেষ করেছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com