মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

এনাম মেডিকেল চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৭১ বার

ঢাকার সাভার থেকে স্যামুয়েল ফলিয়া (৩০) নামের এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মহল্লার একটি বাড়ি থেকে গতকাল বুধবার গভীর রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ডা. স্যামুয়েল ফলিয়া এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসকের লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান।

স্যামুয়েল ফলিয়া এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরে তিনি এই হাসপাতালেই নিজের কর্মজীবন শুরু করেন। তিনি চাঁদপুর জেলার মিশন রোড এলাকার বার্নবাস বাদল ফলিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গোপালগঞ্জের কোটালীপাড়ার তিলবাড়ি এলাকায় ডা. স্যামুয়েল ফলিয়ার পৈত্রিক বাড়ি হলেও তারা বসবাস করতেন চাঁদপুরে। বছর দেড়েক আগে গোপালগঞ্জের বাসিন্দা এ্যানডি লোরনার সঙ্গে বিয়ে হয় ডা. স্যামুয়েল ফলিয়ার।

গত ফেব্রুয়ারি মাসে বিয়ের প্রথম বার্ষিকীর পরপরই দাম্পত্য জীবনে ফাটল ধরে। একপর্যায়ে এ্যানডি লোরনা বাবার বাড়ি চলে যান। ক্রমেই দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়াতে থাকায় মানসিক অবসাদে নিমজ্জিত হন স্যামুয়েল ফলিয়ার।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ্যানডি লোরনা টেলিফোন করে ডা. স্যামুয়েল ফলিয়ার ছোট বোন দন্ত চিকিৎসক ডা. পিংকি ফলিয়াকে জানান, স্যামুয়েলের সঙ্গে তার কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। সে সম্ভবত ঘুমের ট্যাবলেট খেয়েছে।

ডা. পিংকি ফলিয়া তার ভাইয়ের মোবাইলে ফোন করেও কোনো সাড়াশব্দ না পেয়ে ভাইয়ের কাছের বন্ধুদের বিষয়টি জানান। তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানায়। পরে রাত দেড়টার দিকে পুলিশ ছয়তলা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ডা. স্যামুয়েলকে। দ্রুত তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান জানান, ডা. স্যামুয়েল ফলিয়ার কক্ষ থেকে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, ডা. স্যামুয়েল ফলিয়ার মৃত্যু সংবাদ পেয়ে চাঁদপুর থেকে তার পরিবারের সদস্যরা এসেছেন। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com