শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

করোনায় আক্রান্ত এমপি রমেশ চন্দ্র সেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৬৮ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।

গতকাল বুধবার রাতে তিনি জানান, গত ৩ আগস্ট করোনার উপসর্গ দেখা দিলে এমপি রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়াও সেদিন জেলা থেকে আরও ৬৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে ৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এদের মধ্যে সদর উপজেলার দু’জন, পীরগঞ্জ উপজেলার একজন ও রাণীশংকৈল উপজেলায় ছয়জন।

সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার আরও জানান, এমপি রমেশ চন্দ্র সেন সুস্থ রয়েছেন। তার শরীরে এখন করোনার কোনো উপসর্গ নেই। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই সুস্থ রয়েছেন।

এদিকে, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৭ জন আর সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com