রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মোমের আলোয় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই ফ্ল্যাট পুড়ে ছাই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৮৮ বার

ইংল্যান্ডের শেফিল্ড অ্যাবেডাল শহরের বাসিন্দা অ্যালবার্ট নদ্রে। ভালোবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দেবেন বলে পরিকল্পনা করেছিলেন মোমবাতির আলোয় রাতের খাবার খাবেন। তাই নিজের ঘরে রঙিন মোমবাতি, বেলুন ও কেক নিয়ে এসেছিলেন।

১০০টি মোমবাতি জ্বালিয়ে ঘর সাজিয়ে রেখে গিয়েছিলেন প্রেমিকাকে অফিস থেকে আনতে। কিন্তু এর মাঝেই ভেস্তে যায় তার পরিকল্পনা।

মোমবাতি থেকে আগুন লেগে অ্যালবার্ট নদ্রের ফ্ল্যাটটা পুড়ে গেছে। দমকলের বাহিনীর তিনটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহত হয়নি কেউ।

গত সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিজের ফ্ল্যাটে এসে অবশ্য বোকা বনে গেছিলেন অ্যালবার্ট। পোড়া ফ্ল্যাটেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। প্রেমিকাও রাজি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com