রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনার পর চীনে নতুন ভাইরাসের হানা, মৃত ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৭১ বার

একে করোনায় রক্ষে নেই। দোসর আবার এসএফটিএস ভাইরাস। পোকা থেকে ছড়াচ্ছে এই ভাইরাস। চীনে এই ভাইরাসের সন্ধান মিলেছে। ইতিমধ্যেই সে দেশে ৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৩৭ জন পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের বাসিন্দা। বাকি ২৩ জন আনহুই প্রদেশের। ইতিমধ্যেই এই ভাইরাসের থাবায় মারা গেছেন অন্তত ৭ জন। জানা গেছে নানজিংয়ের এক নারীর শরীরে কিছুদিন ধরেই জ্বর ও কাশির উপসর্গ ছিল। পরীক্ষায় এই ভাইরাসের সন্ধান মেলে। প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসার পর ওই নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই ভাইরাস ভয় ছড়াচ্ছে। সংস্পর্শের মাধ্যমে মানবশরীরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। চিকিৎসকদের মতে এই ভাইরাসটি নতুন নয়। ২০১১ সালে এই ভাইরাসের সন্ধান মিলেছিল চীনে। এটা বানিয়াভাইরাস প্রজাতির।

ভাইরোলজিস্টদের মতে রক্ত বা কফের মাধ্যমে এই ভাইরাস অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। তাই এই ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে এলে অপরজনের মধ্যে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। সামাজিক সংক্রমণের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে সাবধানতা অবলম্বন করলে এই ভাইরাসকে ঠেকিয়ে রাখা যায়। তাই অযথা আতঙ্কিত হতে বারণ করছেন চীনের জিয়াং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা।

সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com